মুগ বাজরার খিচুড়ি (Mug Bajrar Khichuri Recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
লিটল মিলেট শুকনো খোলায় ভেজে নিয়ে ধুয়ে নিন এবং ২ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। মুগডালও শুকনো খোলায় ভেজে, ধুয়ে ২০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।নির্দিষ্ট সময় পর জল ঝরিয়ে নিতে হবে।
- 2
প্রেশার কুকারে সমপরিমাণ সাদা তেল এবং ঘি দিয়ে গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, জিরে ফোড়ন দিতে হবে।
- 3
ফাটতে শুরু করলে কারিপাতা, চেরা কাঁচালঙ্কা, অড়হর ডাল, হিং এবং হলুদগুঁড়ো দিতে হবে। কয়েক সেকেন্ড নেড়ে আদাবাটা দিতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজকুচি দিয়ে ১ মিনিট নেড়ে নিতে হবে।
- 4
তারপর মিক্সড ভেজিটেবল দিয়ে লো মিডিয়াম আঁচে ২ মিনিট নেড়ে নিতে হবে। নিজের পছন্দের যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারেন।
- 5
বাকি গুঁড়োমশলাগুলো দিয়ে ১ মিনিট কষিয়ে নিতে হবে।টোম্যাটোকুচি দিয়ে ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে।
- 6
এবার জল ঝরিয়ে রাখা বাজরা আর মুগডাল দিয়ে ভালো করে মশলার সঙ্গে ২ মিনিট কষিয়ে নিতে হবে। স্বাদমতো নুন, চিনি দিতে হবে।তারপর যতটা তরল রাখতে চান ততটা ভেজিটেবল স্টক এবং জল দিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে ৩টি হুইসল মেরে গ্যাস বন্ধ করতে হবে।
- 7
আরেকটি পাত্রে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরী করে নিতে হবে।তারপর প্রেশারের হাওয়া সম্পূর্ণ বেরিয়ে গেলে ঢাকনা খুলে ঘি, ধনেপাতাকুচি এবং বেরেস্তা ছড়িয়ে উপকারী এই খিচুড়ি গরম গরম পরিবেশন করুন। সঙ্গে রাখুন পছন্দের ভাজা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)