সবজি খিচুড়ি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব উপকরণ হাতের কাছে সাজিয়ে নিব।
- 2
এখন সব সবজি পরিস্কার করে ধুয়ে নিব, তারপর সবজি গুলি একটু হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়ো লবন দিয়ে হাই হিটে ভেজে নিব।
- 3
তারপর মুগডাল টা হাল্কা টালা দিয়ে নিব। তারপর পানিতে ভিজিয়ে রাখবো ১০ মিনিট।
- 4
এখন চুলায় একটি পেন বসিয়ে পরিমান মতো তেল দিব দিয়ে পিয়াজ কুঁচি টা ছেড়ে দিব, হালকা ভেজে, আদাবাটা, পিয়াজবাটা, রসুনবাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো জিরাগগুড়া, ধনিয়া গুঁড়া সাদ মতো লবন দিয়ে কষিয়ে নিব তারপর মুগডাল টা দিয়ে ভালো ভাবে কষিয়ে নিব।
- 5
ডালটা।৫/৬ মিনিট কষিয়ে আগে থেকে ধোঁয়া পোলাও এর চাল টা দিয়ে ভালো ভাবে ভেজে নিব,,তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে দিব।
- 6
যখন চাল,ডালটা ফুটে আসবে তখন সবজি ভাজা টা ঢেলে দিব দিয়ে চারপাশে ঘুবিয়ে নেড়ে,চেড়ে কাঁচা মরিচ ফালি ২ টেবিল ঘি দিয়ে আবার ও ঢেকে দিব।
- 7
তারপর যখন সব কিছু হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করবো চিকেন ও শীত কালিন সবজি সালাদের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি