সুজির মশলা ইডলি (Sooji masla idli in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
1 কাপ সুজি, 1 কাপ টকদই ভালো করে ফেটিয়ে ফার্মেন্টেশনের জন্য রেখে দিতে হবে মোটামুটি ঘন্টা দুয়েক ।
দুটো পিঁয়াজ, দুটো টমেটো, কিছুটা আদা, রসুন, স্বাদ মতো লঙ্কা কেটে নিতে হবে ।
কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তাতে চিমটে হিং, সর্ষে, জিরে, শুকনোলঙ্কা, একমুঠো কারিপাতা সহ সব্জি দিয়ে নেড়ে চেড়ে নুন, কিছুটা চিনি, একছিপি ভিনিগার, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে নেড়ে নরম হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে বেটে নিতে হবে ।
সুজির মিশ্রণটার সাথে এটা মেশাতে হবে ।
সব শেষে অল্প বেকিং পাউডার / ইনো মিশিয়ে নিতে হবে । - 2
ছোট ছোট বাটিতে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে ওভেনে মাইক্রো মোডে 15 মিনিট ঘোরালেই রেডি হয়ে যাবে মশলা ইডলি
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16573197






মন্তব্যগুলি