কলকাতা আপনজন স্টাইলে ফিশ ফ্রাই (Kolkata Aponjon restaurant style fish fry recipe in Bengali)

কলকাতা আপনজন স্টাইলে ফিশ ফ্রাই (Kolkata Aponjon restaurant style fish fry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি থালায় মাছের ফিলে গুলো সোজা করে রেখে তাতে লেবুর রস ও গোলমরিচ গুড়ো দিয়ে এপিট ওপিটে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 5 মিনিট..
- 2
5 মিনিট পর ফিলে গুলো তে তৈরী করা বাটা মশলা হালকা করে সমান ভাবে এপিট ওপিটে লাগিয়ে নিয়ে রেখে দিতে হবে 5 মিনিট..
- 3
তারপর একটি বাটিতে 2টি ডিম নুন ও গোলমরিচ গুড়ো দিয়ে ফেটিয়ে নিতে হবে... ও দুটি প্লেটে একটিতে ময়দা ও ওপরটিতে ব্রেড্ক্রাম্ব এ সিমুই টা ভালো করে গুড়িয়ে ছড়িয়ে মিশিয়ে দিতে হবে.. রেখে
দুটিতেই নুন ও গোলমরিচ গুড়ো মিশিয়ে নিতে হবে.. - 4
এই সিমুই টা ব্রেড্ক্রাম্ব এ গুড়িয়ে ফিশ ফ্রাই ভাজা হয় Aponjon restuarent এ..এই সিমুই দিয়ে ফিশ ফ্রাই ভাজা টাই বিখ্যাত aponjon restuarent এ...
- 5
তারপর একটা একটা করে মাছের ফিলে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে ময়দায় কোট করে তারপর ব্রেড্ক্তাম্ব এ কোট করতে হবে..এই পদ্ধতি টা 2 বার করতে হবে
প্রতিটি মাছের ফিলের সণ্গে..সবগুলো কোট করে একটি শুকনো থালায় রেখে খুন্তি দিয়ে সাইড গুলো একটু চেপে সমান করে ফ্রিজে সেট করতে হবে 10 মিনিট.. - 6
কড়াই তে সাদাতেল গরম করে তাতে একটা একটা করে ফিশ ফ্রাই ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নিয়ে গরম গরম কাসুন্দি ও স্যালাড এর সণ্গে সার্ভ করোKolkata Aponjon restaurant স্টাইলে ফিশ ফ্রাই...
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (6)