মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টো
#ঐতিহ্যগত_বাঙালি_রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নিতে হবে প্রথমে। এরপর কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। মাছের মাথা গুলো ভেজে নিতে হবে লাল লাল করে।
- 2
ওই তেলেই গোটা গরম মসলা ফোড়ন দিতে হবে। এরপর ডুমো করে কাটা আলু গুলো ভাজতে দিতে হবে। আলুর মধ্যে নুন দিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আলু সেদ্ধ হয়ে এলে তাতে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দরকার হলে একটু জল দিতে হবে। ভালো করে কষতে হবে।
- 3
এরপর গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে করতে হবে এবং তেজপাতা দিয়ে দিতে হবে। সুগন্ধ বের হলে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিতে হবে। আবার ভালো করে পড়তে হবে। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে জল দিয়ে দিতে হবে পরিমাণমতো ।দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।চাল সিদ্ধ হয়ে গেলে তাতে দু চামচ চিনি দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে।মুড়িঘন্ট রেডি হয়ে গেলে কি এবং গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি