মোঘলাই পরোটা
#ইন্ডিয়া
পোস্ট ৬
কোলকাতার খুবই জনপ্রিয় খাবার
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ময়দা নুন আর অল্প তেল দিয়ে গরম জল দিয়ে ভাল করে মেখে ২০ মিনিট রেখে দিন।
তারপর একটা বাটি তে পেঁয়াজ কুচি,ধনে পাতা কুচি,লঙ্কা কুচি,নুন,লঙ্কা গুঁড়ো,গোলমরিচ গুঁড়ো,বিস্কুট গুঁড়ো, চাট মশলা,কালোনুন দিয়ে ১ টা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। - 2
এবার চাটু তে র বেলনা তে একটু তেল মাখিয়ে ময়দার একটা বড় লেচি কেটে বড় গোল রুটি বেলুন।
তারপর ওই রুটি মাঝখানে ডিমের মিশ্রণ টা দিয়ে ভালো করে ছড়িয়ে দিন। - 3
তারপর রুটি টা চার কোনা মুড়ে দিন ভালো ভাবে।
কড়া তে ৩০০ মিলি তেল গরম করুন।তেল গরম হলে পরোটা কে পুরো ডুবোনো তেলে ভাজুন। - 4
ভাজা হয়ে গেলে তুলে নিন।
গরম গরম মোগলাই পরোটা তৈরি
আলুর তরকারি, টমেটো সস, স্যালাড দিয়ে খান।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10139254





মন্তব্যগুলি