ভেজ কোন

Bani Naskar @cook_15520929
ভেজ কোন একটি বর্ষাকালীন রেসিপি। মুচমুচে এই ভেজ কোন খুবই মুখরোচক একটি রেসিপি।ছোট বড় সবার খুব ভালো লাগবে।
ভেজ কোন
ভেজ কোন একটি বর্ষাকালীন রেসিপি। মুচমুচে এই ভেজ কোন খুবই মুখরোচক একটি রেসিপি।ছোট বড় সবার খুব ভালো লাগবে।
রান্নার নির্দেশ
- 1
ময়দা নুন আর দু বড় চামচ তেল মিশিয়ে অল্প জল দিয়ে মেখে একটি ডো বানিয়ে কিছুক্ষন রেখে দিতে হবে।
- 2
একটি আলু বয়েল করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।
- 3
পিয়াজ কাচালঙ্কা কুচি করে করে নিতে হবে
- 4
আলু পেঁয়াজ কাচা লঙ্কা ভাজা মশলা নুন মিশিয়ে নিতে হবে।
- 5
ময়দা ডো থেকে ছোট ছোট লেচি করে বেলে কোন মোলড মুড়ে নিতে হবে।
- 6
কড়া তে তেল গরম হলে কোন গুলো দিয়ে মাঝারি থেকে কম আঁচে লাল করে ভেজে নিতে হবে
- 7
কোন মোলড গুলো খুলে নিতে হবে।
- 8
একটু ঠাণ্ডা হলে আলু মাখা টা কোনের ভেতরে দিয়ে ওপরে টমেটো সস আর ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/10268868




মন্তব্যগুলি