স্পিনাচ ফালাফেল

#পাঁচতারাপাকশালা
#মাইমিস্ট্রিবক্স
ফালাফেল মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। এটির পুষ্টিগুন ও স্বাদের জন্যে আজ এটি সারা বিশ্বে সমাদর লাভ করেছে। এই পদের মূল উপাদান হলো ছোলা। ছোলার সাথে নানা প্রকার মশলা ও হার্বস মিশিয়ে এই পদটি তৈরি হয়। এটি বাইরে থেকে মুচমুচে ও ভেতর থেকে নরম হয়। এই স্বাস্থ্যকর খাবারটি আরও স্বাস্থ্যকর বানাতে এতে স্পিনাচ বা পালংশাক ব্যাবহার করেছি এবং বাইরে থেকে আরও মুচমুচে করতে এতে রোষ্টেড পিনাট বা চীনেবাদাম ব্যবহার করেছি।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে শুকনো ছোলা ৮-১০ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ছোলা ভিজে নরম হয়ে গেলে পালংশাক অল্প জল দিয়ে ভাঁপিয়ে নিতে হবে। এবারে উপকরণ গুলি এক জায়গায় গুছিয়ে নিয়ে একটি ফুড প্রসেসর বা মিক্সার গ্রাইন্ডারে একে একে ছোলা, ভাঁপানো পালংশাক, ধনেপাতা, পার্সলে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে অল্প অল্প করে ঘুড়িয়ে ঘুড়িয়ে ৮৫% পেষ্ট এবং বাকি ১৫% একটু গোটা গোটা এরম একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে।
- 2
এরপর এই মিশ্রন দুহাতের তালুতে আলতো চেপে চেপে গোল চ্যাপ্টা কাবাবের আকারে তৈরি করে নিতে হবে।
- 3
একটি ফ্রাই প্যানে তেল অল্প গরম করে ফালাফেল প্যাটি গুলি একে একে দিয়ে দিতে হবে এবং মাঝারি আঁচে দুদিক ভেজে নিতে হবে যতক্ষন না দুদিকেরই রং সোনালী বাদামী হচ্ছে।
- 4
সব কটা ভাজা হয়ে গেলে একটি প্লেটে সাজিয়ে স্যালাড, গ্রীক তায্যিকী সস ও পিটা ব্রেড সহ পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি