কোকোনাট ছানার স্যুইট সিওপাও

#পাঞ্চালির হেঁসেল
#টেকনিকউইক
স্টিম মিষ্টি করেছি। বড় থেকে ছোট সকলেই এই মিষ্টি সিওপাও খুব পছন্দের ।এমনকি মিষ্টি জাতিয় কিছু খেতে ইচ্ছে করলে এই সুন্দর রেসিপি খাওয়া যেতে পারে সকালে বা বিকেলে।
কোকোনাট ছানার স্যুইট সিওপাও
#পাঞ্চালির হেঁসেল
#টেকনিকউইক
স্টিম মিষ্টি করেছি। বড় থেকে ছোট সকলেই এই মিষ্টি সিওপাও খুব পছন্দের ।এমনকি মিষ্টি জাতিয় কিছু খেতে ইচ্ছে করলে এই সুন্দর রেসিপি খাওয়া যেতে পারে সকালে বা বিকেলে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মিষ্টি সিওপাও বানাতে যাযা লাগবে তা গুছিয়ে নিলাম।তার পর একটা বাটি নিয়ে ডিম ফাটিয়ে দিলাম,তাতে ২চা চামচ মতো চিনি দেব ।এবার ভাল করে ফেটিয়ে নেব ।তার পর তাতে তেল দেব আর সামান্য নুন ।আবার ভাল করে মিশিয়ে নেব ।
- 2
এবার তাতে দই নেব আবার ভাল করে মেশাব ।তার পর ময়দা আর বেকিং পাউডার দেব।তার পর ভাল করে মিশিয়ে মেখে নেব ।যেমন ময়দার ডো বানায়।
- 3
এবার ময়দার ডো টা ১ঘন্টার জন্য একটা প্যাকেট ভোরে মুড়ে রেখে দেব ।
- 4
এবার গ্যাস জেলে কড়াই বসাব ।তাতে ছানা, খির,গুড়,নারকেল কোরা,আন্দাজ মতোন নুন আর চিনি দেব ।আর কম আঁচে নাড়তে থাকব ।ভাল করে নাড়া হলে আরেকটু গুড় দেব ।আর দেব ছোট এলাচ থেঁতো করে।
- 5
১০মিনিট মতো নাড়ার পর দেখব সব ভাল করে মিশে গেছে তখন কাজু টুকরো দেব।আর ভাল করে নেরে গ্যাস বন্ধ করব ।আর পুরটা ঠান্ডা হতে দেব ।
- 6
তার পর ময়দার দোটা লম্বা করে নেব ।যেখানে বেলবো সেখানে একটু ময়দা ছড়িয়ে দেব।তার পর ময়দা মাখাটা একটা ছুরির সাহায্য ৬টা টুকরো করে নেব ।
- 7
এবার সেই টুকরো গুলো গোল করে পাকিয়ে নেব। তার পর শুকনো ময়দা ছরিয়ে গোল করে বেলে নেব।তার পর ঠিক মাঝখানে নারকেল ছানার পুরটা দেব।
- 8
পুর দেওয়ার পর এক কোন থেকে মুড়ে মুড়ে নেব।যেমন শাড়ির কুচি করে। এই ভাবে সব কটা করে নিতে হবে।
- 9
এবার সব হয়ে গেলে গ্যাস জেলে একটা হাড়িতে জল বসাব ।আর হাড়ির মুখে বসাব সেই রকম ফুটো ফুটো ডিস নেব।
- 10
সেই ডিসটার ওপরে বাটার পেপার দেব।আর তার ওপর সিওপাও গুলো রাখব একটু ছেড়ে ছেড়ে ।কারণ স্টিম হলে ওটা ফুলে উঠবে। হাড়ির জল ফুটলে মাঝারি আঁচে ওই ঝাজরিটা হাড়ির ওপর বসাব ।আর একটা ঢাকা দেব ।
- 11
১৫মিনিট পর ঢাকা খুলে দেখব একটু ফুলে উঠেছে ।তার পর আবার ঢাকা দেব ১০মিনিট জন্য ।
- 12
তার পর ১০মিনিট হলে গ্যাস বন্ধ করব আর ৫মিনিট মতো ঢাকা না খুলে রেখে দেব ।
- 13
হয়ে গেল আমাদের কোকোনাট ছানার স্যুইট সিওপাও ।এবার সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ।
- 14
এই স্যুইট সিওপাও যখন খুশি খেতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes


































মন্তব্যগুলি