এগ কেক মশলা ফ্রাই

#রাঁধুনিরপাঁচকাহন
#ফিউশন
আমি এই সপ্তাহের মাস্টারশেফ চ্যালেঞ্জ এর বিষয় টি তে যে দুটি দেশ এর খাবার এর মেলবন্ধন ঘটিয়েছি সেটা হলো ইতালি আর ইন্ডিয়া, ইতালির একটা ডিশ ফিটাটার সাথে ইন্ডিয়ান ডিশ ডিম এর ওমলেট কারির মেলবন্ধন এ এই নুতন ডিশ টা তৈরি করেছি
এগ কেক মশলা ফ্রাই
#রাঁধুনিরপাঁচকাহন
#ফিউশন
আমি এই সপ্তাহের মাস্টারশেফ চ্যালেঞ্জ এর বিষয় টি তে যে দুটি দেশ এর খাবার এর মেলবন্ধন ঘটিয়েছি সেটা হলো ইতালি আর ইন্ডিয়া, ইতালির একটা ডিশ ফিটাটার সাথে ইন্ডিয়ান ডিশ ডিম এর ওমলেট কারির মেলবন্ধন এ এই নুতন ডিশ টা তৈরি করেছি
রান্নার নির্দেশ
- 1
পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব লম্বা লম্বা সরু সরু করে কেটে নিন, পনির টা গ্রেট করে রাখুন
- 2
ডিম তিনটে ফাটিয়ে নিন, একটা কুসুম আলাদা করে রাখুন, বাকি টার মধ্যে গোলমরিচ গুঁড়ো, মিক্সড হারবস আর গ্রেট করা পনির এর কিছুটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিন
- 3
চাটুতে তেল দিয়ে ওর মধ্যে পিয়াজ আর ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ফেটিয়ে রাখা ডিম টা দিয়ে দিন
- 4
এবার খুঁটির সাহায্য রোল এর মতো একটা এক তৈরী করে, প্লেট এ নামিয়ে, কেক এর মতো টুকরো করে কেটে নিন
- 5
আলাদা করে রেখে দেয়া কুসুম টা একটু নুন আর গোলমরিচ এর গুঁড়ো দিয়ে ভেজে নিন
- 6
এবার কড়াই তে তেল দিয়ে পিয়াজ, ক্যাপসিকাম, টমেটো কুচি আর পেঁয়াজ পাতা টা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিন, সবজি গুলো একটু নরম হলে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো, চানা মশলা আর গ্রেট করা বাকি পানির টা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিন
- 7
মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে ডিম এর কেক গুলো দিয়ে উপর থেকে একটু গরমমশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন
- 8
তাহলেই রেডি এগ কেক মশলা ফ্রাই, সাজিয়ে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি