কলমি পনির কাবাব

#দুর্গাপুজোর রেসিপি
কাবাব তো আমরা সব সময় আমিষ ই খাই, কিন্তু আজ আমি তোমাদের জন্য একদম আলাদা স্বাদের একটা নিরামিষ কাবাব নিয়ে এলাম
কলমি পনির কাবাব
#দুর্গাপুজোর রেসিপি
কাবাব তো আমরা সব সময় আমিষ ই খাই, কিন্তু আজ আমি তোমাদের জন্য একদম আলাদা স্বাদের একটা নিরামিষ কাবাব নিয়ে এলাম
রান্নার নির্দেশ
- 1
টক দই এর জল ঝরিয়ে কিছুক্ষন রেখে দিন আর কাবাব এর কাঠি গুলো কাবাব ভাজবার এক ঘন্টা আগে জল এ ভিজিয়ে রাখুন তাতে কাবাব এর কাঠি পুড়ে যাবে না
- 2
একটা পাত্রে টক দই, নুন, চিনি, সোয়া, চিল্লি, টমেটো সস, আদা বাটা, চানা মাসালা, মিক্সড হারবস আর একটু তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে ওর মধ্যে পনির এর টুকরো গুলো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে ৬-৭ ঘন্টা রেখে দিন
- 3
আর একটা পাত্রে পোস্ত বাটা, চিনি, নুন, সোয়া, চিল্লি, টমেটো সস, চানা মাসালা, আদা বাটা আর তেল দিয়ে আরো একটা মিশ্রণ তৈরি করে ওর মধ্যে কলমি পাতা গুলো দিয়ে ম্যারিনেট করে ৬-৭ ঘন্টা রেখে দিন
- 4
৬-৭ ঘন্টা পর ফ্রিজে থেকে ম্যারিনেট করা পনির আর কলমি শাক বার করে কাবাব এর কাঠিতে ভরে, ছবি তে যে ভাবে দেখানো হয়েছে সেই ভাবে ফ্রাই চাটুতে একটু তেল ব্রাশ করে বসিয়ে দিন, এক পিঠ হয়ে গেলে আর এক পিঠে আরো একটু তেল ব্রাশ করে ওই পিঠ টা ও লালচে করে ভেজে নিন
- 5
চাটু থেকে নামিয়ে গরম গরম শশা, লেবু আর টমেটো সস এর সাথে পরিবেশন করুন একদম অন্য স্বাদ এর কলমি পনির কাবাব
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি