রান্নার নির্দেশ
- 1
প্রথমে শিং মাছ গুলো ভালো করে ধুয়ে নিতে হবে।এরপর ফুলকপিটা টুকরো করে কেটে নিতে হবে।একটা আলু ছিলে লম্বা টুকরো করে কেটে নিতে হবে।
- 2
এবার একটি হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিতে হবে।এরপর পেঁয়াজ বাদামি রংয়ের হয়ে আসলে এতে আদা বাটা,রসুন বাটা দিয়ে একটু নাড়তে হবে।
- 3
এরপর এতে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো,জিরা বাটা ও স্বাদমতো লবণ দিতে হবে।এরপর মশলা থেকে তেল ছেড়ে আসলে এতে আধা কাপ জল দিয়ে ঢেকে আরো ১০মিনিট মসলা কষাতে হবে।
- 4
এরপর মশলা কষে আসলে এতে ফুলকপি ও আলু দিয়ে কষিয়ে দুকাপ জল দিতে হবে।১০মিনিট পর এতে মাছ গুলো দিয়ে দিতে হবে। শিং মাছ রান্না হতে খুব কম সময় লাগে।
- 5
মাছ দেওয়ার ১০ মিনিট পর কাঁচা মরিচ চিরে দিয়ে ও ধনিয়াপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন দারুণ মজার বাঙালি খাবার শিং-ফুলকপির তরকারি।গরম গরম ভাত কিমবা রুটির সঙ্গে পরিবেশন করুণ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11050113






মন্তব্যগুলি