ইয়াখনি চিকেন পোলাও (yakhni chicken recipe in Bengali)
#হলুদ রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পেঁয়াজ কুচি এ সেটা ভেজে তার বেরেস্তা বানিয়ে নিতে হবে
- 2
চিকেন টা ভাল করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে
কড়াইয়ে 1 বড় চামচ ঘি গরম করতে হবে - 3
তাতে চিকেন পিস গুলো দিয়ে ভালো করে ভাজতে হবে
- 4
তারপর চিকেন নুন দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে
- 5
তারপর চিকেনে জল দিয়ে সেদ্ধ করতে হবে। এতটাই জল দিতে হবে যে চিকেন স্টক দিয়ে যেন পোলাও টা রেডি করা যায়
- 6
তারপর তাতে গোটা গরম মশলা গুলো দিয়ে দিতে হবে
তারপর তাতে দুটো কাঁচালঙ্কা যোগ করতে হবে
- 7
তারপর চিকেনটা চাপা দিয়ে অর্ধেকটা সেদ্ধ করে নিতে হবে
- 8
তারপর গ্যাস বন্ধ করে চিকেন ও স্টক আলাদা করে নিতে হবে
- 9
অন্য কড়াইয়ে বাকি ঘি দিয়ে গরম করতে হবে
তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভেজে নিতে হবে
- 10
তারপর তাতে আদা রসুন বাটা দিয়ে কষতে হবে
- 11
চিকেন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে
একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে
- 12
তারপর ভেজানো চাল দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করতে হবে
এবার চিকেন স্টক টা দিয়ে দিতে হবে
- 13
প্রয়োজন হলে আরও একটু জল দিয়া যেতে পারে
জল ফুটে যাবার পর চিকেন টা দিতে হবে
- 14
পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দিতে হবে
নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে
- 15
এবার একটা ঢাকা দিয়ে দিতে হবে উপর থেকে আর রান্না করতে হবে যতক্ষণ না জল শুকিয়ে ভাত র মাংস সেদ্ধ হয়ে যাচ্ছে
- 16
জল শুকিয়ে ভাত আর মাংস সেদ্ধ হয়ে গেলে রেডি ইয়াখনি পোলাও
Keywords
Similar Recipes
More Recipes























মন্তব্যগুলি