দহি কাড়ি পাকোড়া(dahi kadi pakora recipe in Bengali)

#লাঞ্চ রেসিপি
রাজস্থানী এই রেসিপিটি খুব সহজেই বানানো একটি সুস্বাদু রেসিপি.
দহি কাড়ি পাকোড়া(dahi kadi pakora recipe in Bengali)
#লাঞ্চ রেসিপি
রাজস্থানী এই রেসিপিটি খুব সহজেই বানানো একটি সুস্বাদু রেসিপি.
রান্নার নির্দেশ
- 1
দৈ এ হলুদ গুঁড়ো দিয়ে 3-4 টেবিল চামচ বেসন, অল্প জল দিয়ে গুলিয়ে 25-20 মিনিট ভিজিয়ে রাখতে হবে.
একটা পাত্রে 4-5 টেবিল চামচ বেসন জলে গুলিয়ে নিতে হবে. খুব পাতলা যাতে না হয় গোলা সেদিকে নজর রাখতে হবে.
এবার কড়াইয়ে তেল দিয়ে বেসনের গোলা দিয়ে পকোড়া বানিয়ে তুলে নিতে হবে. - 2
পকোড়া গুলো ছিড়ে নিতে হবে. এবার ফ্রাই প্যানে এক টেবিল চামচ তেল ও এক টেবিল চামচ ঘী দিয়ে জীরা, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা, কারী পাতা ও কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে এতে দৈ -বেসনের গোলা টা ঢেলে দিতে হবে. আন্দাজমতো নুন ও চিনি ও জল দিয়ে ফুটতে দিতে হবে.
- 3
ফুটে উঠলে বেসনের পকোড়া গুলো ছিড়ে দিয়ে একটু ঢেকে রেখে ফুটতে দিয়ে উপর থেকে ভাজা জীরা ও লংকার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে লাঞ্চ এ পরিবেশন করতে হবে. ভাত বা রুটি দুটোর সাথেই ভালো লাগবে.
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি