বেগুনের রায়তা (beguner raita recipe in Bengali)

Shayani Chowdhury @cook_21747128
বেগুনের রায়তা (beguner raita recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বেগুন গুলো গোল করে কেটে নিতে হবে এবং নুন হলুদ আর অল্প চিনি মাখিয়ে একটু রাখতে হবে।এবার আমরা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা এক সাথে ভালো করে বেটে নেবো
- 2
এরপর টক দই টা ভালো করে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে এবার সর্ষে বাটা টা দিয়ে দিতে হবে এবং সাদ মতো নুন চিনি দিয়ে দেবো,এখন এটি একটি পাত্রে করে অল্প আঁচে একটু ফুটিয়ে নেবো এই সময় ধনেপাতা কুচি দিয়ে দেব এবং নামিয়ে রাখবো ওভেন থেকে।
- 3
এবার আমরা বেগুন গুলো ভেজে নেবো তারপর ভাজা বেগুন গুলো সাজিয়ে ওপর থেকে রায়তা টা দিয়ে দেবো র কিছুটা ধনেপাতা কুচি ওপরে ছড়িয়ে দেবো (আমি ধনেপাতা পাইনি তাই দিতে পারিনি) তাহলেই তৈরি আমাদের বেগুন এর রায়তা,গরমকালের উপযোগী পুরো ।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/11994868






মন্তব্যগুলি