সাদা মিষ্টি পোলাও(sada mishti polau recipe in Bengali)

#লাঞ্চ রেসিপি
সাদা মিষ্টি পোলাও এর সাথে চিকেন
সাদা মিষ্টি পোলাও(sada mishti polau recipe in Bengali)
#লাঞ্চ রেসিপি
সাদা মিষ্টি পোলাও এর সাথে চিকেন
রান্নার নির্দেশ
- 1
পোলাও রান্নার জন্য প্রথমে চালটা খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে একটা বড় চালনিতে রাখলে জলটাও ঝরে যাবে আর চালটাও পুরো ঝরঝরে হয়ে যাবে ।এটা রান্নার ৩০ মিনিট আগেই করতে হবে ।
- 2
এবার প্রথমে পাএের মধ্যে অর্ধেকটা ঘি (১০০গ্রাম) দিয়ে গরম করে কাজুগুলো দিয়ে একটু ভেজে আলাদা পাএে তুলে রাখলাম।
এবার একে একে শুকনো মশলা গুলো দিয়ে একটু ভাজাভাজা করে নেবো। এবার এতে আদাবাটা দিয়ে একটু ভেজে চালটা ঢেলে দিয়ে সময় নিয়ে নেড়েচেড়ে ভাজাভাজা করতে হবে ।আঁচটা মিডিয়ামেই রেখে করতে হবে । - 3
এর মধ্যে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা কিশমিশগুলো দিয়ে আরও ২ মিনিট মতো ভাজতে হবে। ভাজাভাজা হবার পর চালটা দিয়ে যখন সুন্দর গন্ধ বরোবে আর চালটা দেখতেও চকচকে হবে ঠিক সেই সময় ফোটানো গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে পাএে চালটা মাপবো সেই পাএের দেড়গুন জল নিতে হবে। এখানে জলের পরিমানটা খুবই ইম্পরট্যান্ট। একটু কম বেশি হলে হয় শক্ত হয়ে যাবে নয়তো দলা পেকে যাবে। আরও একটা খুব ইম্পরট্যান্ট কথা সেটা হল চালের কোয়ালিটি । চাল নতুন হলে জল আরও কম লাগবে,পুরনো হলে চালের দেড়গুন জল । আবার একটু বেশিও লাগতে পারে।
- 4
পুরোটাই অবশ্য নির্ভর করে চালের উপর । এবার জলের মধ্যে আমুলদুধ ঢেলে একটু মিশিয়ে নিয়ে নুন আর চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে ফুটে উঠলেই ভাজা কাজুগুলো দিয়ে লো ফ্লেমে ঢেকে রাখতে হবে ১০ - ১২ মিনিটের জন্য । এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে নিয়ে বাকী ঘি টা উপর দিয়ে ছড়িয়ে আবার লো ফ্লেমে ঢেকে রাখতে হবে ৫ মিনিটের জন্য । তাহলেই তৈরি ঝরঝরে সাদা মিষ্টি পোলাও ।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)