চানা মশলা (chaana masala recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আমি প্রেসারে কাবলি ছোলা গুলো সিদ্ধ করে নিলাম| তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে গোটা জিরে, জোয়ান, তেজপাতা ও শুকনোলঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা আলু গুলো দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুঁচি গুলো দিয়ে দিলাম
- 2
তারপর আদারসুনের পেস্ট টা দিলাম কয়েক সেকেন্ড ভালোকরে কষতে হবে তারপর একে একে লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে কষলাম| ও একটু জল দিলাম|তারপর টোম্যাটো সস টা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম|
- 3
তারপর সিদ্ধ করা ছোলা গুলো ও নুন দিলাম যদিও আমি সিদ্ধকরার সময় নুন দিয়ে ছিলাম তাই অল্প করে দিলাম|এবং এক কাপ জল দিয়ে 15মিনিট চাপা দিয়ে দিলাম|
- 4
মাখা মাখা হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা চিনি ও গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে |
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12288266













মন্তব্যগুলি (3)