চাল দিয়ে বাঁধাকপি (chaal diye badhakopi recipe in Bengali)

চাল দিয়ে বাঁধাকপি (chaal diye badhakopi recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব একসাথে সাজিয়ে নিতে হবে,তারপর চাল ধুয়ে শুকিয়ে নিতে হবে প্রথমে।
- 2
একটা বাটিতে জিরে গুঁড়ো,লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা,নুন,চিনি,২টেবিল চামচ জল দিয়ে একটা মিশ্রন বানাতে হবে।
- 3
কড়াইয়ে তেল গরম করতে হবে কম আঁচে নুন আর হলুদ গুঁড়ো দিতে হবে।
- 4
তারমধ্যে আলু ডুমো করে ওই তেলে ভেঁজে তুলে রাখতে হবে।
- 5
তারপর ওই তেলে ধুয়ে শুকনো করে রাখা চাল দিয়ে একটু ভাজতে হবে।
- 6
চালও তুলে রাখতে হবে,বাকি তেলে গোটা গরম মশলা,তেজপাতা,গোটা জিরে ফোঁড়ন দিতে হবে।
- 7
গরম মশলার সুন্দর গন্ধ বেরোলে কাটা টম্যাটো কুঁচি দিয়ে কষতে হবে সাথে বাটিতে মিশিয়ে রাখা গুঁড়ো মশলার গ্রেভি দিয়ে আরো কষতে হবে।
- 8
তেল আর মশলা আলাদা হলে আলু দিয়ে কষতে হবে,তারপর চালও দিয়ে কষতে হবে।
- 9
তেল আর মশলা আলাদা হলে বাঁধাকপি সেদ্ধ দিয়ে কষতে হবে।
- 10
পরিমান মতো জল দিয়ে কষে ঢাকা দিয়ে কষতে হবে,কম আঁচে,মাঝে মাঝে নিচে লেগে না যায়।
- 11
সেধ্য হলে নামাবার আগে কিসমিস, শাহী গরম মশলার গুঁড়ো আর ঘি মিশিয়ে ২মিনিট আবার ঢাকা দিতে হবে,তারপর একটু থেতলে দিতে হবে।
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (2)