ইরানি চা(Irani cha recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা ছোট এলমুনিয়াম বা স্টিলের হাঁড়ি নিতে হবে
- 2
এরপর তাতে জল দিয়ে দিতে হবে
- 3
এরপর তারমধ্যে চা পাতা ও চিনি দিতে হবে।
- 4
এরপর আটার ডো করে হাঁড়ির মুখে লাগিয়ে ঢাকনা দিয়ে চেপে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ভেতরের ভাপটা না বের হয়।
- 5
এরপর ৩০ মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- 6
ফুটে গেলে ঢাকা অবস্থায় রেখে দিতে হবে
- 7
এবারে একটা পাত্রে দুধ চাপিয়ে তারমধ্যে কনডেন্সড মিল্ক ও এলাচ দিতে হবে।
- 8
এরপর ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- 9
এবার কাপের ৪ ভাগের ১ ভাগ ফুটানো চা দিতে হবে
- 10
তারপর বাকিটা ফোটানো দুধ দিয়ে দিতে হবে।
- 11
ব্যাস ইরানি চা তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12551977













মন্তব্যগুলি (7)