ট্রিম চিকেন স্টির ফ্রাই (trim chicken stir fry recipe in Bengali)

ট্রিম চিকেন স্টির ফ্রাই (trim chicken stir fry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মুরগির মাংস নুন, গোলমরিচ গুঁড়া,রসুন বাটা ও আদা বাটা দিয়ে মেখে 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে হবে।
- 2
ইতিমধ্যে ক্যাপ্সিকাম ও গাজর জুলিয়ান করে কেটে নিতে হবে।
- 3
15 মিনিট পর একটা প্যানে মাখন গরম করে মুরগির মাংস টা ওর মধ্যে 3-4 মিনিটের জন্য জোর আঁচে ভালো করে স্টির ফ্রাই করে নিতে হবে।
- 4
এবার এর মধ্যে জিরেগুঁড়ো যোগ করে আরো 2 মিনিটের জন্য ভাজতে হবে।
- 5
এবার মাংসের টুকরো গুলোকে নামিয়ে নিতে হবে ও একই প্যানে জুলিয়ান করে কাটা ক্যাপ্সিকাম ও গাজর 2-3 মিনিটের জন্য স্টির ফ্রাই করে নিতে হবে জোর আঁচে।
- 6
এবার নুন ও গোলমরিচ গুঁড়ো এর মধ্যে যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 7
এবার এর মধ্যে স্টির ফ্রাই করা মাংসের টুকরোগুলো যোগ করে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 8
এবার লাল জ্যালেপিনো লঙ্কার টুকরোগুলো যোগ করে 2 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 9
এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।
- 10
গরম গরম পরিবেশন করুন ট্রিম চিকেন স্টির ফ্রাই।
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (6)