হুমুস সাথে ফলাফিল(Hummus with Falafel recipe in Bengali)
#স্ন্যাক্স রেসিপি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে তিল 2 মিনিট ভেজে নিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডিং জারে গুঁড়ো করে নিতে হবে। ভিজিয়ে রাখা কাবলি ছোলা ভালো করে সিদ্ধ করে নিতে হবে।
- 2
সিদ্ধ ছোলা ঠান্ডা হলে একটি ব্লেন্ডিং জার নিয়ে তাতে রসুন, লবণ,অলিভ অয়েল, লেবুর রস দিয়ে সিদ্ধ ছোলা কে একেবারে নরম পেস্ট বানিয়ে নিতে হবে।
- 3
একটি গ্রাইন্ডিং জারে ভেজানো কাবুলি ছোলা, রসুন, ধনেপাতা, ময়দা, লেবুর রস, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্রেন্ড করে নিতে হবে।(একেবারে মিহি পেস্ট করার প্রয়োজন নেই)। এবার বেকিং সোডা দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে।
- 4
ছোট ছোট বলের আকারে ফালাফিল বানিয়ে নিতে হবে। পরিমান মত তেল গরম করে অল্প আঁচে ফালাফিল ভাল করে ভেজে নিতে হবে।(একটু সময় নিয়ে ভাজতে হবে)
- 5
বানানো পেস্ট প্লেটে নিয়ে মাঝখানে হাতের সাহায্যে একটু গর্ত করে তারমধ্যে অলিভ অয়েল দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করতে হবে। ফালাফিলের সাথে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (10)