কারিপাতা চিংড়ি(Currypata Chingri recipe in Bengali)

sarmisthamisti @cook_20625603
কারিপাতা চিংড়ি(Currypata Chingri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে চিংড়ি মাছ ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিতে হবে | কড়াতে তেল দিয়ে মাছগুলো হালকা ভেজে তুলে নিতে হবে|
- 2
ওই তেলে কারিপাতা ফোড়ন দিতে হবে |পেয়াঁজ কুচি দিয়ে চিনি দিতে হবে যাতে পেয়াঁজের বাদামি রং চলে আসে |টমেটো কুচি ও নারকেল কোরা দিতে হবে | নুন ছড়িয়ে দিয়ে কসে নিতে হবে |এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নিয়ে জল ঢেলে দিতে হবে | কাঁচালঙ্কা চিড়ে দিতে হবে |
- 3
ফুটে উঠলে চিংড়ি মাছ দিয়ে নেড়েচেড়ে নিলেই রেডি কারিপাতা চিংড়ি |একটু গা মাখা মাখা হলে দারুন লাগে, তাই জলের পরিমানটা বুঝে দিতে হবে |ভাত বা রুটি যেকোনো কিছুর সাথেই খুব ভালো লাগে |
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12725236




মন্তব্যগুলি (8)