সসেজ পাস্তা

এই রেসিপিটি কার্বনারা পাস্তা দ্বারা কিছুটা অনুপ্রাণিত হয়েছে তবে আমি এটিকে আমার দেশী স্টাইলে বানাবার কারণে আমি এটিকে কার্বনারা বলতে পারি না। তবে এটি তৈরি করা সহজ এবং দ্রুত।
সসেজ পাস্তা
এই রেসিপিটি কার্বনারা পাস্তা দ্বারা কিছুটা অনুপ্রাণিত হয়েছে তবে আমি এটিকে আমার দেশী স্টাইলে বানাবার কারণে আমি এটিকে কার্বনারা বলতে পারি না। তবে এটি তৈরি করা সহজ এবং দ্রুত।
রান্নার নির্দেশ
- 1
একটি সসপ্যানে পানি ও লবণ দিয়ে এবং যখন পানি পুরো ফুটে যাবে তখন পাস্তা ঢেলে দিন । মাঝে মাঝে নেড়ে দিন যাতে এটি নীচে আটকে না যায়। আল দেন্তে থেকে এক মিনিট কম সময়ে এটাকে রান্না করুন এরপর নামিয়ে ফেলুন ।
- 2
এদিকে কড়াইতে তেল গরম করে কাটা রসুন এবং কাটা পেঁয়াজ কুচি দিন। তারপরে আপনার সসেজের টুকরোগুলি যোগ করুন এবং ১-২ মিনিটের জন্য ভাজুন এবং তারপরে সামান্য লবণ, লাল মরিচের ফ্লেক্স এবং পার্সলে যোগ করুন। তারপরে সসেজ এর রঙটি খানিকটা পরিবর্তন হওয়া পর্যন্ত কয়েক মিনিট নাড়ুন।
- 3
একটি বাটি নিন এবং আপনার ডিমের কুসুম এবং ডিম যুক্ত করুন এবং গ্রেটড পারমেসান, কালো মরিচ যোগ করুন এবং এটি ভালভাবে মিশিয়ে নিন।
- 4
পাস্তা রান্না হয়ে গেলে কমপক্ষে এক কাপ পাস্তার পানি সংরক্ষণ করুন। পাস্তা রান্না হয়ে গেলে এবং সসেজ হয়ে গেলে সসেজ প্যানে পাস্তা যুক্ত করে মিশিয়ে নিন। এটিকে একটু মসৃণ করতে আপনি একটু পাস্তার পানি যোগ করতে পারেন।
- 5
সবকিছু ভালভাবে মিশিয়ে চুলা বন্ধ করুন। 2 মিনিট পরে পাস্তাতে ডিম এবং পনিরের মিশ্রণটি দিন। ডিমের মিশ্রণটি ঘন হয়ে গেলে আপনি একটি সামান্য পাস্তা জল যোগ করতে পারেন এবং যুক্ত করার আগে এটি ভালভাবে আরেকবার মিশিয়ে নিতে পারেন।
- 6
সবকিছু ভালভাবে মিশিয়ে এবার পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি