দেশি চিকেন কষা(deshi chicken kosha recipe in Bengali)

#পরিবারের প্রিয় রেসিপি
দেশি চিকেন কষা(deshi chicken kosha recipe in Bengali)
#পরিবারের প্রিয় রেসিপি
রান্নার নির্দেশ
- 1
মাংস গুলো ভালোভাবে ধুয়ে টক দই নুন অল্প হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে 30 মিনিট
- 2
কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে গেলে আদা-রসুনবাটা দিতে হবে
- 3
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজ লঙ্কা টাও দিয়ে দিতে হবে। 5 মিনিটের মতো করে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাংস গুলো দিয়ে দিতে হবে।
- 4
এবার একে একে সবগুড়ো মশলা গুলো দিয়ে দিতে হবে
- 5
এবার ঢেকে ঢেকে মিডিয়াম আছে ভালোভাবে মাংস কষাতে হবে
- 6
মসলার জন্য চিনেবাদাম, কাজুবাদাম,স্টার এনিস, বড় এলাচ,দারচিনি,জায়ফল, জয়ত্রী সব একসাথে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 7
মাংসটা যখন কষানো হয়ে যাবে কড়াইয়ের গা ছেড়ে তেল বেরোবে তখন এই বাদামের পেস্ট দিয়ে দিতে হবে
- 8
এটা দেওয়ার পরেও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর হাফ কাপ জল দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে
- 9
মাংস ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে গেল আজকের এই চিকেন কষা পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (9)