মুগ ডাল(moog dal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ডাল গুলো শুকনো কড়াইতে হালকা লাল করে ভেজে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আলু গুলো ছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে
- 2
এবার জল দিয়ে আলু আর ডাল,নুন দিয়ে ফুটতে দিতে হবে
- 3
ডাল ফুটে উঠলে ফেনা কেটে ফেলে দিয়ে সেখানে হলুদ গুঁড়ো দিয়ে এটা ডাল ঘুটনি দিয়ে কেটে দিতে হবে। ডাল টা একটু ঘন টাইপের হবে
- 4
অন্য করাইতে 2 টেবিল-চামচ ঘি গরম করে তার মধ্যে একটা তেজপাতা রসুন থেঁতো আর পেঁয়াজ একটু নুন লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজতে হবে একদম সফটকোরে মিডিয়াম আঁচে।
- 5
ডালটা যে ফুটে গেছিল তখন গ্যাস অফ করে ডালের মধ্যে এই পেঁয়াজের মিশ্রণটি দিয়ে মিক্স করে নিতে হবে।
- 6
তৈরি হয়ে গেল মুগডাল ।এবার পরিবেশনের জন্য একদম রেডি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/12811776









মন্তব্যগুলি (7)