সোয়া কিমা ডেভিল (Soya Keema devil)
#স্ন্যাক্স
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াই গরম হলে তাতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে এক এক করে পেঁয়াজ ও ক্যাপ্সিকাম কুঁচি দিয়ে দিন। হালকা ভাজা হলে আদা ও রসুন বাটা দিন দিয়ে ভালো করে নাড়ুন।
- 2
এবার মশলা ভাজা হলে তাতে ম্যাশ করা আলু ও সোয়াবিন দিয়া দিন। দিয়ে নাড়ুন। এবার এক এক করে জিরে, ধনে, চাট মশলা, নুন, চিনি, হলুদ দিয়ে নাড়ুন।
- 3
এবার বেসন দিন । দোয়া আরো বেশ কিছুক্ষণ নাড়ুন। নামানোর আগে এক চিমটি গরম মশলা দিয়ে নামিয়ে নিন।
- 4
এবার সেদ্দ ডিম গুলি এক এক টি চার টুকরো করে নিন। এবার পুরটি দিয়ে ডিম টি কে ভালো করে কোট করে নিন। এবং চপের আকারে তৈরি করে নিন।
- 5
একটি বাটিতে কর্ন ফ্লাওয়ার, ডিম, নুন ও গোল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ফাটিয়ে নিন। এবার চপ গুলি ডিমের ব্যাটারে ডুবিয়ে, বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ছাকা তেলে ভেজে নিন।
- 6
তৈরি সোয়া কিমা ডেভিল। গরম গরম সালসা সসের সাথে সার্ভ করুন সোয়া কিমা ডেভিল।
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (5)