চিকেনের তেল ঝাল (chickener tel jhaal recipe in Bengali)

চিকেনের তেল ঝাল (chickener tel jhaal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে।
- 2
একটু নেড়ে চেড়ে ওর মধ্যে পেঁয়াজবাটা যোগ করুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধ দূর না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
- 3
এবার এর মধ্যে আদা-রসুনবাটা যোগ করুন এবং একটুখানি কষিয়ে নিন।
- 4
এখন এর মধ্যে জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জয়ত্রী ও জায়ফল গুঁড়ো, টমেটো বাটা ও নুন যোগ করুন এবং ভালো করে কষিয়ে নিন।
- 5
মসলা থেকে তেল বেরোলে ওর মধ্যে চিকেন গুলো যোগ করুন ও ভালো করে নেড়ে নিয়ে 15-20 মিনিট রান্না করুন।
- 6
এবার অল্প একটু জল যোগ করুন এবং মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন।
- 7
মাংস সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে গরম মসলা গুঁড়ো যোগ করুন এবং ভাল করে মিশিয়ে নিন।
- 8
ওপর থেকে 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল যোগ করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।
- 9
গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন চিকেনের তেল ঝাল।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)