জিলিপি (jilipi recipe in Bengali)

#ডিলাইটফুল ডেজার্ট
মিষ্টির দোকানের ট্র্যাডিশনাল পদ্ধতিতে ময়দা ফার্মেন্ট করে বানানো মুচমুচে রসালো জিলিপি আট থেকে আশি সকলের প্রিয় ফ্রাইড ডেজার্ট
জিলিপি (jilipi recipe in Bengali)
#ডিলাইটফুল ডেজার্ট
মিষ্টির দোকানের ট্র্যাডিশনাল পদ্ধতিতে ময়দা ফার্মেন্ট করে বানানো মুচমুচে রসালো জিলিপি আট থেকে আশি সকলের প্রিয় ফ্রাইড ডেজার্ট
রান্নার নির্দেশ
- 1
ময়দার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে বেশ ভালোভাবে ১৫মিনিট ধরে হাত দিয়ে ফেটিয়ে গরম জায়গায় ঢাকা দিয়ে ৯-১০ঘণ্টা রেখে দিন।
- 2
জিলিপি বানানোর আগে আরেকবার ময়দা টা ফেটিয়ে একটা ছিদ্র যুক্ত পাত্রে ঢেলে নিন।
- 3
কড়াইতে চিনি আর জল দিয়ে চিনির সিরা বানিয়ে নিন।জিলিপির জন্য এক তারের সিরা প্রয়োজন।চিনির সিরা চটচটে হয়ে আসলেই গ্যাস অফ করে লেবুর রস আর ফুড কালার টা মিশিয়ে দিন।
- 4
কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একটা একটা করে জিলিপি কড়াইতে ছাড়তে থাকুন আর জিলিপি ফুলে তেলের ওপর ভেসে উঠলেই গ্যাসের আঁচ কমিয়ে দিন নইলে জিলিপি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে।
- 5
জিলিপি গুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে ঈষদুষ্ণ গরম সিরার মধ্যে ডুবিয়ে দিন।১-১.৫মিনিট রাখলেই চলবে।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (9)