রান্নার নির্দেশ
- 1
প্রথমে ইস্ট কে অ্যাক্টিভ করার জন্য তাকে হালকা গরম দুধে চিনি গুলিয়ে তারপর ইস্ট ঢেলে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। ইস্ট অ্যাক্টিভ হ গেলে দুধের উপরে বুদ্বুদ বা ফোম দেখতে পাবেন।
- 2
এবার অন্য একটি পাত্রে ময়দা লবণ মিশিয়ে নিন এবং তাতে ইস্ট টি অ্যাক্টিভ হয়ে গেলে ঢেলে দিন । এবার তাতে বাটার এবং একটি ডিম ফাটিয়ে ঢেলে দিন। একসাথে সব ভাল করে মিশিয়ে তাকে ভাল করে ছেনে নিন । ভাল করে ছেনে নিলে বান টা নরম হবে।তাকে আধা ঘণ্টা ঢেকে রেখে দিন যাতে কিছুক্ষণ পর আরেক্তু ফুলে যায় ।
- 3
এবার সসেজ গুলি কে চুলায় গরম পানিতে ১০ মিনিট সিদ্ধ করে নিন।
- 4
এবার আপনার রুটি টা কে ছোট ছোট ভাগে ভাগ করুন। আমি এখানে ৮ ভাগে ভাগ করে নিয়েছি । ভাগ করার পর তাকে লম্বা করে রোল করে সসেজ এর আশে পাশে পেচিয়ে নিয়েছি । সসেজ এর উপর এবং নিছে অল্প একটু খালি রাখবেন যাতে ধরতে সুবিধা হয় এবং পরে রুটি টি ফুল্লে তা ঢেকে যাবে ।
- 5
এবার আপনার বেকিং প্যান এ বেকিং শিট দিয়ে আপনার সসেজ গুল একটু দূরে দূরে রাখুন । এরপর সব গুলি সসেজ এর উপরে একটি ডিম ফাটিয়ে তা ব্রাশ দিয়ে ব্রাশ করুন ।
- 6
আপনার অভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াস এ প্রি হিট করে নিন। গরম হয়ে গেলে আপনার সসেজ গুলি আধা ঘণ্টার মত কুক করুন অথবা যতক্ষণ বান গুলি বাদামি না হয়ে যায় ।
- 7
এবার গরম গরম পরিবেশন করুন । আপনি চাইলে উপরে চিনা বাদাম কেটে ছিতিয়ে দিতে পারেন ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি