আমূল ব্রেড মিষ্টি(amul bread misti recipe in Bengali)
#ডিলাইটফুল ভেজার্ট
রান্নার নির্দেশ
- 1
উপকরণ রেডি করে নিলাম।গুড়ো করা ব্রেড কড়াইয়ে ঘি দিয়ে ভেজে তুলে রাখলাম।
- 2
এবার কড়াইয়ে দুধ দিয়ে আমূল দিলাম ও আমের পেস্ট দিয়ে অল্প আঁচে ধীরে ধীরে নাড়তে থাকলাম। চিনি দিয়ে দিলাম ।
- 3
একটু টান হয়ে এলে ব্রেড গুড়ো দিয়ে নেড়ে চেড়ে টান টান করে এলাচ গুড়ো মিশিয়ে নিলাম।
- 4
এবার আমূল ব্রেড মিষ্টি টা দুভাগে ভাগ করে একভাগে গ্রীন ফুড কালার মিশিয়ে নিলাম।
- 5
এবার ছোট ছোট বলের মত করে তিন তিন করে নিলাম। ফুলের মত করে হাত দিয়ে চেপে চেপে সমান করে গড়ে নিয়ে কাটা চামচ দিয়ে পাতার আকার দিয়ে দিলাম।
- 6
এইভাবে সবগুলো গড়ে নিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13060697














মন্তব্যগুলি (4)