মিষ্টি দই(misti doi recipe in bengali)

রান্নার নির্দেশ
- 1
দুধ জাল দিয়ে মরিয়ে ২৫০ মিলি করে নিতে হবে
- 2
এর থেকে এক হাতা দুধ তুলে নিয়ে আলাদা রাখতে হবে
- 3
বাকী দুধে গুঁড়ো দুধ মিশিয়ে রাখতে হবে
- 4
একটা পাত্র স্লো আঁচে বসিয়ে তাতে 2 টেবিল স্পুন চিনি দিয়ে ক্যারামেল তৈরী করে নিতে হবে
- 5
এই ক্যারামেলে ওই তুলে সরিয়ে রাখা এক হাতা দুধ খুব ভাল করে মিশিয়ে দিতে হবে
- 6
ফুটে উঠলে আঁচ বন্ধ করে দিতে হবে
- 7
লাল হয়ে যাবে ক্যারামেল দুধটা
- 8
এই দুধ টা আসল দুধে মিশিয়ে দিতে হবে।সাথে বাকী চিনিটাও মিশিয়ে নিতে হবে
- 9
দুধ ঠান্ডা করতে হবে
- 10
টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে
- 11
দুধে আঙুল ডোবানো যাবে এই রকম উষ্ণতা যখন দুধের থাকবে এই সময়ে ফেটিয়ে রাখা টক দই এই দুধে মিশিয়ে দিতে হবে ভালো করে
- 12
এয়ারটাইট বক্সে এই দুধ দিয়ে ভালো করে ঢাকনা এঁটে দিতে হবে
- 13
গরম জায়গাতে এই বক্স রেখে দিতে হবে সারা রাত
- 14
সকালে মিষ্টি দই রেডি টু সার্ভ।এক ঘন্টা ফ্রিজে রেখে সার্ভ করতে হবে মিস্টি লাল দই
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)