চিকেন পুর ভরা পটল দোলমা (chicken stuffed potol dolma recipe in Bengali)

Nita Bhowmik Majumdar @cook_23739024
#goldenapron3
Week25
চিকেন পুর ভরা পটল দোলমা (chicken stuffed potol dolma recipe in Bengali)
#goldenapron3
Week25
রান্নার নির্দেশ
- 1
পটল গুলো ধুয়ে কুরে নিন গা টা একটু কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিন, এবার মাথাটা কেটে একটা চামচের পিছন দিক টা দিয়ে ভিতরের বীজ টা বার করে নিন এবার নুন হলুদ মাখিয়ে নিন
- 2
তেল গরম করে পটল গুলো ভেজে তুলে নিন
- 3
এবার অল্প তেল এ চিকেন কিমা,নুন হলুদ অল্প বাটা মশলা দিয়ে পুর টা বানিয়ে নিন
- 4
এবার পটলের মধ্যে পুর ভরে দিন
- 5
এবার কড়াই এ তেল গরম করে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিন
- 6
ওই তেলে এবার সব মসলা দিয়ে দিন ছাতু বাদে
- 7
ভালো করে কষিয়ে ছাতু দিন
- 8
এবার দু কাপ জল দিন, ঢাকা দিয়ে রেখে দিন
- 9
আস্তে আস্তে পটল গুলো বসিয়ে দিন কড়াই এ, আঁচ কমিয়ে জলটা কমতে দিন
- 10
পটল ও সেদ্ধ হয়ে যাবে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিন
- 11
গরম ভাতে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13132713











মন্তব্যগুলি