রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার, সুজি, স্বাদমতো লবণ, কালোজিরা ও ঘি সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব, এরপর জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানিয়ে নেবো
- 2
দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো
- 3
এরপর আবার কিছুক্ষন মেখে পাঁচটা বল বানিয়ে নেব, এবার সেটা বেলে নিয়ে ছোট ছোট চৌকো আকারে কেটে নেব
- 4
এভাবে কাটা হয়ে গেলে চার কোনা টা ঠিক মাঝখানে নিয়ে ফুলের কলির মত তৈরি করে নেব, এবার কড়াইতে প্রয়োজন মত তেল গরম করে, কলি গুলো ভেজে নেব
- 5
হালকা বাদামী রঙের ভাজা হয়ে গেলে কড়াই থেকে সেটা তুলে নেব, তৈরি হয়ে গেছে নোনতা ফুল কলি.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13145389
















মন্তব্যগুলি (5)