রুপচাঁদা ফ্রাই

মাছ ভাজা অনেকের অনেক পছন্দের খাবার কিন্তু রূপচাঁদা ভাজা খেতে অন্য রকম মজা । এটি আমাদের কক্স বাজারে ঘুরতে যাওয়া দিন গুলি মনে পরিয়ে দেয় । এটা খালি অথবা সাদা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলি ধুয়ে ছুরি দিয়ে মাঝখানে অল্প করে কেটে দিবেন যাতে আপনার মাখানোর মশলা ঢুকতে পারে । এবার মাছ গুলি একটি পাত্রে নিয়ে আদা বাটা, রসুন বাটা, লবণ, শুকনা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সয়া সস ও বারবিকিউ মশলা দিয়ে অন্তত ১৫-২০ মিনিট মাখাইয়ে রাখবেন (১-২ ঘণ্টা বা তার বেশি মাখিয়ে রাখলে আরও ভালো) ।
- 2
এবার ফ্রাইং প্যান এ পরিমাণমতো তেল নিয়ে ভালো করে গরম করে নিবেন এবং মাছ গুলি অল্প অল্প করে দিয়ে মিডিয়াম আঁচে ভাজবেন ১৫-২০ মিনিটের মতো । একসাথে সব মাছ না দিয়ে কয়েকটি করে দিয়ে ভাজবেন যাতে ভাজা টা ভালো হয় ।
- 3
ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি