দুধ শুক্তো (doodh shukto recipe in Bengali)
#তেঁতো/টক
রান্নার নির্দেশ
- 1
সমস্ত সব্জীগুলো লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিলাম । ময়দাটাও দুধের মধ্যে গুলিয়ে আলাদা করে সরিয়ে রাখলাম ।
- 2
এবার আলু, পেঁপে আর সজনেডাঁটা সামান্য নুন আর ১ গ্লাস জল দিয়ে মিডিয়াম হীটে ঢাকা দিয়ে ১০ মিনিট সেদ্ধ করে নিতে হবে ।
- 3
এবার সেদ্ধ করা জলটা সব্জী থেকে ছেঁকে আলাদা করে সরিয়ে রাখলাম ।
- 4
এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে বরিগুলো লালচে করে ভেজে রাখলাম । তারপর করলা, বেগুন আর কাঁচাকলা সামান্য পরিমাণ নুন দিয়ে ভেজে তুললাম ।সাথে আদাবাটা, নারকেলকোরা আর সর্ষেবাটা ও গুছিয়ে নিলাম ।
- 5
এবার সেই তেলের মধ্যেই তেজপাতা পাঁচফোড়ন ফোঁড়ন দিয়ে ভাজা গন্ধ বেরোলে আদাবাটা দিয়ে লো ফ্লেমে ১ মিনিট মতো কষিয়ে তারপর সর্ষেবাটা দিয়ে আর সব্জী সেদ্ধর জল থেকে ২ টেবিল চামচ জল দিয়ে লো ফ্লেমেই আরও ১ মিনিট কষিয়ে নিলাম ।
- 6
কষানোর পর প্রথমে সেদ্ধ করা আলুগুলো দিয়ে কষাতে হবে লো ফ্লেমে প্রায় ৩ মিনিট তারপর বাকী সেদ্ধ করা সব্জীগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও ১ মিনিট মতো কষিয়ে নিতে হবে৷।
- 7
সমস্ত সেদ্ধ করা সব্জীগুলো দিয়ে ১ মিনিট কষানোর পর বাকী ভেজে রাখা কাঁচাকলা বেগুন আর বরি দিয়ে সাথে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে একটু নেড়ে নারকেল কোরা দিয়ে আরও ২ মিনিট কষিয়ে (মিডিয়াম হীটে) সব্জী সেদ্ধ করা জলটা ঢেলে দিলাম ।
- 8
এবার হাইহীটে দিয়ে একটু ফুটে উঠলে দুধে গুলে রাখা ময়দা ঢেলে দিয়ে সাথে ভাজা করলা দিয়ে একটু নেড়ে মিডিয়াম হীটে ৫ মিনিট রান্না করতে হবে ।
- 9
এবার হীটটা লো তে রেখে থেঁতো করে রাখা রাধুনি দিয়ে দিলাম। সাথে ঘি টাও দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম ।
- 10
তৈরি হয়ে গেলো দুধ সুক্তো
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (6)