মুরগি কড়াই

এই মুরগি রান্না টি খুব সহজ ও অলস দিন গুলার জন্য একদ্ম পারফেক্ট । বেশি ঝামেলা নেই কিন্তু খেতে খুব মজার ভাত বা পোলায়ের সাথে ।
মুরগি কড়াই
এই মুরগি রান্না টি খুব সহজ ও অলস দিন গুলার জন্য একদ্ম পারফেক্ট । বেশি ঝামেলা নেই কিন্তু খেতে খুব মজার ভাত বা পোলায়ের সাথে ।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মুরগি ভালো ভাবে পরিষ্কার করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, সয়া সস ও লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে এবং অন্তত আধা ঘণ্টা মেরিনেট করতে হবে ।
- 2
এবার একটি প্যানে তেল গরম করে এলাচ ও দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে পিয়াজ গুলো দিয়ে দিন । পেয়াজ গুলো হালকা বাদামী হওয়া পর্যন্ত নাড়ুন ।
- 3
এরপর মাখানো মুরগি গুলো ঢেলে দিন এবং অল্প কিছুক্ষণ নাড়ুন
- 4
এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন এবং ১০ মিনিট পর পর হালকা নারা দিন ।
- 5
পানি কমে আসলে এবং সিদ্ধ হয়ে গেলে কাচা মরিচ দিন । এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি