কাঁচা আমের টফি (kaacha aamer toffee recipe in Bengali)

#তেঁতো/ টক
টক-মিষ্টি স্বাদের কাঁচা আমের টফি । ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায় ।বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ হবে।
কাঁচা আমের টফি (kaacha aamer toffee recipe in Bengali)
#তেঁতো/ টক
টক-মিষ্টি স্বাদের কাঁচা আমের টফি । ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায় ।বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ হবে।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে গ্রেট করা কাঁচা আমের সাথে বিটনুন ও চার চামচ জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 2
একটা বড় বাটিতে 250ml জল নিয়ে তার মধ্যে আমের পেস্টটা মেশাতে হবে।
- 3
একটা চায়ের ছাকনিতে আমের রসটা ছেঁকে নিতে হবে ।শুধু স্বচ্ছ রসটা নিতে হবে।
- 4
এবার একটা গ্লাসে রসটাকে 5 মিনিট রেখে, থিতিয়ে যাওয়া অংশটা বাদ দিয়ে উপরের অংশটা নিতে হবে।
- 5
একটা পাত্রে হাফ কাপ চিনি আর ২ হাতা জল দিয়ে নাড়তে হবে যতক্ষণ না চিনি ভালোভাবে গলে যায়।
- 6
এরপর চিনির মধ্যে আমের স্বচ্ছ রস ও সবুজ রংটা দিয়ে ক্রমশ মাঝারি আঁচে নেড়ে যেতে হবে যখন হাতে তুলে পাত্রে ফেললে দেখা যাবে আস্তে আস্তে ফোটা ফোটা পড়ছে তখন বুঝতে হবে তৈরি হয়ে গেছে।(উপরের ফ্যানাগুলো আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে)।
- 7
এবার রসটা সিলিকন মোল্ডে চামচ দিয়ে ভরে দিতে হবে ।ঘরের আবহাওয়ায় এক থেকে দুই ঘণ্টা রেখে দিলেই জমে স্বদিস্ট টফি তৈরি।
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (10)