মাংসের ঝোল (Maangser Jhol recipe in Bengali)

#ebook2
নববর্ষের রেসিপি
আজ আমি বানাবো মাংসের ঝোল একটু ভিন্ন রকমের যেটা পোলাও, সাদা ভাত, রুটি, কুচি,পরোটার সাথে খুব ভালো লাগে।
মাংসের ঝোল (Maangser Jhol recipe in Bengali)
#ebook2
নববর্ষের রেসিপি
আজ আমি বানাবো মাংসের ঝোল একটু ভিন্ন রকমের যেটা পোলাও, সাদা ভাত, রুটি, কুচি,পরোটার সাথে খুব ভালো লাগে।
রান্নার নির্দেশ
- 1
মাংস টক দই, অর্ধেক আদা রসুন বাটা, সমস্ত মসলা ও নুন দিয়ে ম্যারিনেট করতে হবে কম করে ৩০ মিনিট। কড়া তে ঘি ১ টেবিল চামচ ও ১ টেবিল চামচ গরম করে ১ টি পেঁয়াজ পাতলা করে কেটে লাল করে নিতে হবে। যেটা কে আমরা বেরেস্তা বলি। পেঁয়াজ লাল হলে একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে। কড়া তে অবশিষ্ট তেল যোগ করে নুন হলুদ মাখা আলু ডুমো করে কাটা ভেজে তুলে নিতে হবে। এখন যে তেল কড়া তে রইলো সেটি গরম করে গোটা গরম মসলা ও তেজপাতা ফোড়ন দিতে হবে।
- 2
এবার ঐ তেলে পেঁয়াজ বাটা ও চিনি যোগ করে কষিয়ে বাকি অর্ধেক আদা রসুন বাটা যোগ করে ১ মিনিট কষিয়ে টমেটো কুচি যোগ করে ততক্ষন টমেটো কষাতে হবে যতক্ষন না নরম হয়ে যায়। তারপর সেই মসলা তে ম্যারিনেট করা মাংস যোগ করে ৪/৫ মিনিট কষিয়ে ১ কাপ জল মিশিয়ে ঢেকে দিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়তে হবে যাতে কড়া তে নিচে মসলা না পুরে যায়।
- 3
কড়া তে ৩ কাপ জল দিয়ে ঢেকে ফুটিয়ে নিতে হবে যাতে করে মসলা মাংস ও জল সুন্দর করে মিশে যায়। এরপর ভাজা আলু মাংসের ঝোল এ মিশিয়ে সামান্য নুন যোগ করতে হবে প্রয়োজনে। কারন আলু নুন টেনে নেয়। এভাবে ৩/৪ মিনিট ফুটিয়ে আলু পুরোপুরি সিদ্ধ হলে নামিয়ে নিয়ে পরিবেশন পাত্রে বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (5)