আনারসের চাটনি (anaaroser Chatni recipe in Bengali)

আনারসের চাটনি (anaaroser Chatni recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আনারস ভালো করে ধুয়ে নিয়ে,চোকলা ছাড়িয়ে, একটা কড়াইয়ে, যেই কড়াইতে চাটনি বানাবো সেই কড়াইয়ে গ্রেট করে নিতে হবে।
- 2
এবার গ্রেট করা আনারসের কড়াই টা আঁচে বসাবো এবং অল্প আঁচে ক্রমাগত নাড়তে থাকবো যাতে,আনারস সেদ্ধ হয়ে যায়।
- 3
আনারস কিছুটা সেদ্ধ হয়ে গেলে এরপর এর মধ্যে চিনিটা মেশাবো এবং খুব ভালো করে মিশিয়ে কমাগত নাড়তে থাকবো।
- 4
এরপর এর মধ্যে জলে ভেজানো কিসমিস টা দিয়ে দেবো এবং খুব ভালকরে মিক্স করে নেব।
- 5
এরপর এরমধ্যে চিলি ফ্লেক্স টা যোগ করব এবং খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এরমধ্যে পাতি লেবুর রস এবং বিট লবণ যোগ করব।
- 6
এবার অন্য একটা বাটিতে সাদা তেল গরম করে নিয়ে,তার মধ্যে কালো সরষে ফোড়ন দেব এবং এই তরকা টা, আনারসের চাটনি মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব।
- 7
এবার চাটনি টা আরো কিছুক্ষণ ফুঁটিয়ে নামিয়ে নেবো।
- 8
এবার লাল চেরি সাজিয়ে, ঠান্ডা ঠান্ডা আনারসের চাটনি সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করব।
Keywords
Similar Recipes
More Recipes






















মন্তব্যগুলি (4)