স্পাইসি কুমড়ো ফ্রাই(spicy kumro fry recipe in Bengali)

Debalina Mukherjee @cook_18210623
স্পাইসি কুমড়ো ফ্রাই(spicy kumro fry recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মিষ্টি কুমড়ো ভালো করে ধুয়ে নিয়ে ফালি করে নিয়ে, পাতলা পাতলা পিস করে কেটে নিলাম। এইবার কুমড়োর পিস গুলিকে হলুদ গুঁড়ো,স্বাদমতো নুন ও চিনি দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখলাম।
- 2
এবার একটা পাত্রে চালের গুঁড়ো, বেসন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার হিং, আদার রসএবং স্বাদমতো নুন ও চিনি মিশিয়ে এবং সাথে পরিমাণমতো জল মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম।
- 3
এবার এই রেডি করা ব্যাটারে কুমড়োর পিস গুলো দিয়ে দিলাম।
- 4
এবার কড়াইতে পরিমান মত সাদা তেল গরম করে নিয়ে, তাতে এই ব্যাটারে চোবানো কুমড়োর পিস গুলো দিয়ে দিলাম। ফ্লেম টা অল্প রাখলাম। তারপর এপিট ওপিট করে নিয়ে বাদামি করে ভেজে নিয়ে তুলে রাখলাম।
- 5
তারপর সুন্দর করে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13604235











মন্তব্যগুলি (7)