ছোটো গজা (choto goja recipe in Bengali)

Subhasree Santra @cook22091994
ছোটো গজা (choto goja recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দার মধ্যে লবণ আর তেল মোয়ান দিয়ে ঘষে ঘষে মিশিয়ে অল্প অল্প জল ময়দা মেখে নিন।১৫মিনিট ঢাকা দিয়ে রাখুন।
- 2
চাকি তে তেল দিয়ে ময়দার লেচি টা একটু মোটা করে বেলে ছুরি দিয়ে চৌকো চৌকো গজার আকারে কেটে নিন।
- 3
কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল হাল্কা গরম হলেই গজা গুলো দিয়ে অল্প আঁচে ভাজতে থাকুন যতক্ষণ না সোনালী রঙ আসে।
- 4
আরেকটি পাত্রে চিনির সিরা বানিয়ে নিন।চিনির সিরা খুব বেশি ঘন হবে না।হাল্কা চটচটে ভাব থাকবে।গজা গুলো ভাজা হলে চিনির সিরার মধ্যে দিয়ে ১০মিনিট রাখুন।
- 5
গজার ভেতর রস ঢুকে গেলে গজা গুলো তুলে নিন।কিছুক্ষণ এমনি রেখে দিলেই গজা গুলোর উপর চিনির সাদা আস্তরণ পড়ে যাবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13754078






মন্তব্যগুলি (12)