ক্ষীর কমলা
#মিষ্টি
রান্নার নির্দেশ
- 1
কমলালেবুর খোসা ছাড়িয়ে কোয়া ছাড়িয়ে পাতলা অংশ থেকে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে।দুধ,চাল(আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে আধা ভাঙা করে নিতে হবে,পাটায় বেটে বা ব্লেনডিং করে),চিনি, এলাচগুঁড়া,সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে কম আঁচে আস্তে আস্তে জ্বাল দিতে হবে।
- 2
মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়।দুধ শুকিয়ে
ক্ষীর একদম ঘন হয়ে অর্ধেক পরিমাণ হয়ে গেলে গ্ৰেট করা খোসা দিয়ে নামিয়ে নিতে হবে। - 3
এরপর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
ক্ষীর পুরো ঠান্ডা হয়ে গেলে কোয়া ছাড়ানো কমলার পাল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। - 4
ফ্রীজে ১ ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন মজার ডেজার্ট ক্ষীর কমলা।
- 5
ধন্যবাদ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13738512






মন্তব্যগুলি (10)