বাকলাভাঃ টার্কিশ ডেজার্ট

বরাবরই তুর্কি দেশটার প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ কাজ করে।ইউটিউবে যত টার্কিশ ব্লগ দেখেছি, ততই আমি এই বাকলাভার প্রেমে পড়েছি।আমাদের দেশেও অনেক জায়গায় পাওয়া যায়,আর সেই ভালোবাসা থেকেই আমার বাকলাভা বানানো। আশা করি রেসিপিটি পছন্দ হবে। #mishti
বাকলাভাঃ টার্কিশ ডেজার্ট
বরাবরই তুর্কি দেশটার প্রতি আমার অন্যরকম একটা আকর্ষণ কাজ করে।ইউটিউবে যত টার্কিশ ব্লগ দেখেছি, ততই আমি এই বাকলাভার প্রেমে পড়েছি।আমাদের দেশেও অনেক জায়গায় পাওয়া যায়,আর সেই ভালোবাসা থেকেই আমার বাকলাভা বানানো। আশা করি রেসিপিটি পছন্দ হবে। #mishti
রান্নার নির্দেশ
- 1
চিনির শিরার জন্যঃ প্রথমে প্যানে পানি ও চিনি দিয়ে চুলাতে বসাতে হবে। এতে লেবুর রস দিতে হবে ১/২ চা/চা এর মত। লেবুর রসটা দেয়ার কারণ শিরা যেন বেশি আঠালো না হয়ে যায়। বাকলাভার ক্ষেত্রে শিরা বেশি ঘন হওয়া যাবে না।
- 2
এখন ১টা বাটিতে বাটার নিয়ে ওভেনে ২ মিনিট গরম দিয়ে পুরো মেল্ট করতে হবে এবং এর সাথে তেল যোগ করতে হবে।
- 3
এখন একটা বেকিং ট্রে তে ভালোভাবে তেল ব্রাশ করে এতে ২ টা ফ্রোজেন পেস্ট্রি শিট মেলে দিতে হবে।এরপর বাটার তেল এর মিশ্রণ টা দিয়ে পেস্ট্রি শিটের উপর ভালোভাবে ব্রাশ করতে হবে।এরপর আবার ২ টা পেস্ট্রি শিট মেলে দিতে হবে এবং বাটার ব্রাশ করতে হবে। এর পুনরাবৃত্তি চলতে থাকবে ১৫-১৬ টা পেস্ট্রি শিট পর্যন্ত।
- 4
এই প্রসেস শেষ হলে এতে আগে থেকে করে রাখা পেস্তাবাদাম কুচির অর্ধেক টা দিব। এরপর আবার আগের প্রসেস মেনে ২টা ২টা করে পেস্ট্রি শিট দিয়ে এর উপর বাটার ব্রাশ করে আরও ১০-১২ টার মত পেস্ট্রি শিটের লেয়ার দিব।
- 5
সব পেস্ট্রি শিট দেয়া হয়ে গেলে বাকী বাটার দিয়ে উপরের লেয়ার টা ভালোভাবে ব্রাশ করবো এবং পছন্দমত শেপে কেটে নিব।এরপর প্রি-হিটেড ওভেনে ১৮০° সেলসিয়াসেে বেক করব ২০-২৫ মিনিটের মত।বেক করা অবস্থায় খেয়াল করলে দেখা যাবে পেস্ট্রি গুলো কতটা Flaky ও fluffy হয়ে উঠছে।
- 6
ওভেন থেকে বের করে সাথে সাথে চিনির শিরাটা এর উপর ঢেলে দিতে হবে এবং বাকি পেস্তাবাদাম কুচি এর উপর ছড়িয়ে দিতে হবে। এখন মিনিমাম ১ ঘন্টা অপেক্ষা করতে হবে যেন এটা চিনির শিরাটা পুরোপুরি soak করে নেয়। তা নাহলে সঠিক স্বাদ টা পাওয়া যাবে না। ঘন্টাখানিক পর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফেমাস টার্কিশ ডেজার্ট বাকলাভা। বিশ্বাস করুন এর স্বাদ অতুলনীয়। এর এক কামড়ে চোখ বন্ধ করে বাকলাভা খেতে খেতে আমার মত আপনিও হারিয়ে যেতে পারেন তুর্কী দেশে।
Made this recipe? Share a Cooksnap!
Let Fariha Nusrat Peu know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (7)