ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল (Fulkopi ar alu diye rui macher jhol recipe in bengali)

Sarmistha Bhattacherjee @cook_25669101
ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল (Fulkopi ar alu diye rui macher jhol recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাচ গুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন,হলুদ,মাখিয়ে নিয়ে কড়াইতে তেল নিয়ে তেল টি গরম হয়ে গেলে ভালো করে ভেজে নেব,ওই তেলে আলু আর ফুলকপি গুলো সব হালকা আচে ভেজে নেব ভাজা হয় গেলে তুলে নেব।
- 2
তারপর ঐ তেলে গোটাজিরে,শুকনো লঙ্কা,তেজপাতা,টমেট কুচি,চারা কাচাঁ
লঙ্কা দিয়ে ভালো করে ২মিনিট নাড়বো।তেল চেড়ে গেলে ফুলকপি র আলু গুলো দিয়ে দেবো। - 3
তারপর একে একে মশলা গুলো দিয়ে ভালো করে নাড়বো কিছু ক্ষণের জন্যে মশলা থেকে কাঁচা গ্ন্ধ চলে গেলে ১কাপ গরম জল দিয়ে ভালো করে নেড়ে হালকা আচে চাপা দিয়ে ১০মিনিট রাখবো।সব্জিগুলো সেদ্ধ হয় গেলে নামিয়ে নেব সব শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করবো।
- 4
এটি গরম ভাতে গন্ধরাজ লেবু দিয়ে খেতে দারুণ লাগে।খুব সাস্থ্য কর একটি ডিস।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13825088









মন্তব্যগুলি (4)