চীজ ব্রেড উপমা(Cheese bread upma recipe in bengali)

Subhoshree Das @subhoshree199493
চীজ ব্রেড উপমা(Cheese bread upma recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ব্রেড গুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে।
- 2
তারপর শুকনো কড়াইতে টুকরো করা ব্রেড গুলো কম আঁচে ২ মিনিট মতো টোস্ট করে নিতে হবে।
- 3
তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে গোটা সর্ষে,কারিপাতা,হিং,কাঁচা লংকা ফোড়ন দিয়ে একটু ভেজে তার মধ্যে আদা কুচি দিয়ে আরো ৩০ সেকেন্ড মতো ভেজে নিতে হবে।
- 4
ভাজা হয়ে গেলে একে একে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে নিয়ে তার মধ্যে টমেটো কুচি,নুন,চিনি,হলুদ গুঁড়ো,কাশ্মিরি লঙ্কা গুঁড়ো,ধনে পাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
কষানো হয়ে গেলে মাসালার মধ্যে ব্রেড এর টুকরো গুলো আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 6
তারপর আঁচ একদম কমিয়ে দিয়ে উপর থেকে গ্রেট করা চীজ ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ২ মিনিট এর জন্য।
- 7
চীজ গলে গেলে প্লেটে নামিয়ে নিয়ে উপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13869448












মন্তব্যগুলি (4)