সুজির পুলি পিঠে (soojir puli pithe in Bengali recipe)

সুজির পুলি পিঠে (soojir puli pithe in Bengali recipe)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নারকেলটিকে কুরিয়ে নিতে হবে। এরপর নারকেল এর পুরটি তৈরি করার জন্য একটি কড়াই গরম করে কোরানো নারকেল টি দিয়ে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে ৪ টি এলাচ ফাটিয়ে দিতে হবে। এবার ওর মধ্যে ১ কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটি লালচে রঙ আসা পর্যন্ত নাড়তে হবে।
- 2
পুরটি একটু লালচে হয়ে গেলে ওর মধ্যে ২ চামচ আখের গুড় মিশিয়ে পুরটি একটু চিটচিটে হয়ে এলেই নামিয়ে রেখে দিতে হবে।
- 3
এবার সুজির ডো টা বানানোর জন্য প্রথমেই একটি কড়াইতে ২ চামচ ঘি গরম করে ওর মধ্যে সুজি ও সামান্য নুন দিয়ে ১ মিঃ ভালো করে নাড়াচাড়া করে একটি বড়ো পাত্রে ঢেলে নিয়ে ওর মধ্যে আস্তে আস্তে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে ৫-৬ মিঃ মুথে নিতে হবে।
- 4
এবার ঐ ডো থেকে একটি একটি ছোট লেচি কেটে খুলি তৈরি করে ওর মধ্যে নারকেল এর পুরটি দিয়ে ভালো করে মুখটা মুড়ে নিতে হবে। এভাবে সবগুলো পিঠে বানিয়ে নিতে হবে।
- 5
এরপর একটি স্টিমার এ পিঠেগুলো স্টিম বা সেদ্ধ করে নিলেই রেডি সুজির পুলি পিঠে।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (4)