ছোলার ডাল (Chholar Dal recipe in Bengali)

#ebook2
#পৌষ পার্বণ/সরস্বতী পুজো
#পুজা2020
ছোলা একটি পুস্টিকর ডাল,এতে কোলেস্টেরল কমে, হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়, মেয়েদের হাইপারটেনশনের প্রবণতা কমে , রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, মেয়েদের হার্ট ভালো রাখে,কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায়, অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয়।খেতে খুবই সুস্বাদু।

রান্নার নির্দেশ
- 1
হলুদ গুঁড়ো ও নুন দিয়ে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিতে হবে।
- 2
তারপর প্যানে তেল গরম করে তাতে তেজপাতা,শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোরণ দিয়ে নারকেল কোরাটা ভেজে,কাঁচালঙ্কা, আদা,জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে কষাতে হবে।
- 3
১ মিনিট বাদে ডালটা আর পরিমাণ মতো জল মেশাতে হবে।
- 4
৪ মিনিট বাদে ঘি, গরম মসলা আর চিনি মিশিয়ে ১ মিনিট জ্বাল দিয়ে নামাতে হবে।
- 5
ওপর থেকে নারকেল কোরা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (21)