মটনকারি(mutton curry recipe in Bengali)

#পূজা2020
নমোষ্কার বন্ধুরা,সকলকে জানাই শুভো মহাষষ্ঠীর অনেক অভিনন্দন।
আমাদের দুপুরবেলার খাওয়া মানেই বাঙালির পাতে একটু বিলাসিতার আমেজ আর পুজোর দিনে বিশেষ করে কষা মাংসের মনমাতানো ঝোল দু-মুঠো ভাত বেশি খেলে ক্ষতি কি?
মটনকারি(mutton curry recipe in Bengali)
#পূজা2020
নমোষ্কার বন্ধুরা,সকলকে জানাই শুভো মহাষষ্ঠীর অনেক অভিনন্দন।
আমাদের দুপুরবেলার খাওয়া মানেই বাঙালির পাতে একটু বিলাসিতার আমেজ আর পুজোর দিনে বিশেষ করে কষা মাংসের মনমাতানো ঝোল দু-মুঠো ভাত বেশি খেলে ক্ষতি কি?
রান্নার নির্দেশ
- 1
পেশার কুকার ছারা খুব সহজে মটনকারি করেছি।প্রথমে কড়াই গরম বসিয়ে ২ চামচ তেল গরম করেছি।
- 2
এবার মটন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নুন মাখিয়ে (হলুদ নয়)গরম তেলে ছারলাম।
- 3
ঢাকা চাপা দিয়ে আঁচ ধিমি করে? এবার সব জোগার করে নিতে হবে।
- 4
মাঝে মঝে ঢাকা খুলে নেরে নিতে হবে। যখন মাংসে বেরনো জল একদম একদম শুকিয়ে গেলে নামিয়ে একটা পাত্রে রেখে,কড়াই ভালো করে ধুয়ে আবার তেল গরম করে আলু ভেজে নিতে হবে।
- 5
আলু ভেজে তুলে,ঐ তেলে তিনটে পেঁয়াজ ভেজে তুলতে হবে।
- 6
একটা ছোট পিঁয়াজ,রসুন,লঙ্কা,আদা বেটে নিতে হবে। আবার করায়ে তেল গরম করে, বাটা মশলা,গুরো মশলা টমেটো দিয়ে ভালো মশলা কষে নিতে হবে।
- 7
মশলা কষা হলে,মটন দিয়ে আরো একটু কষেনিতে হবে।
- 8
এবার ভাজা পিঁয়াজ, নুন, মিষ্টি দিয়ে,প্রয়োজন মতো গরম জল দিয়ে,ভাজা আলুদিয়ে ঢাকা চাপা দিতে হবে।
- 9
আলু সেদ্ধ হলে গরম মশলা ছরিয়ে নামিয়ে নিন। তৈরি হলো মটন কারি।এবার পরিবেশন পাত্রে ঢেলে গরম পরিবেশন করুন।দিনে,রাতে একটা মেনুতে বাজিমাত।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)