গজা (goja recipe in bengali)

গজা (goja recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা বড় বাটি তে ময়দা তে চামচ ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প জল দিয়ে মেখে নিন,ময়দা বেশি শক্ত মাখবেন না,
- 2
ময়দা মাখা হয়ে গেলে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখুন।
- 3
১৫ মিনিট পর ময়দাকে আবার একবার ভালো করে মাখুন।তার পর ৪ টে বড় গোলা কেটে নিন।
- 4
তারপর চাটুতে অল্প ময়দা দিয়ে একটা মোটা পরটার মত বেলে নিন।
- 5
এরপর ছুরি দিয়ে ছোট ছোট করে ডায়মন্ড সাইজের টুকরো কেটে নিন।
- 6
গ্যাস অন করে কড়া বসান, তারপর তেল দিন। তেল গরম হলে অল্প অল্প করে টুকরো লাল লাল করে ভেজে নিন।
- 7
তারপর অন্য কড়াতে চিনি আর ১/২ কাপ জল দিয়ে হাল্কা আঁচে সিরা বানান।
- 8
সিরা মাঝে মাঝে নাড়াতে থাকুন, এতে এলাচ গুঁড়ো ও লেবুর রস দিন।ভালো ভাবে ফুটতে দিন।
- 9
এবার ভেজে রাখা গজা গুলো সিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 10
কড়া গ্যাস দিয়ে নাবিয়ে নিন।আর ভালো ভাবে মেলাতে থাকুন। কিছুক্ষনে চিনি গজার মধ্যে কোট করে নেবে।
- 11
গজা তৈরি, ঠান্ডা হতে দিন, ঠান্ডা হয়ে গেলে নিজেও খান আর অন্য দের ও খাওয়ান।
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (3)