মিনি ভেজ আপ্পাম (Mini Veg Appam recipe in bengali)

মিনি ভেজ আপ্পাম (Mini Veg Appam recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সূজি ও ১/২ কাপ দই মিশিয়ে রাখতে হবে | এটি ঢেকে ৪ মিনিট রেখে দিতে হবে |
- 2
৪ মিনিট পর এতে নুন,কাঁচালংকা কুচি মেশাতে হবে | ব্যাটার মাঝারি গোলা হবে ৷ দরকার হলে সামান্য জল দিতে হবে |এবার এতে গাজর,পেঁয়াজ, আদা,ধনেপাতা, ক্যাপ্সিকাম কিমা, সেদ্ধ বীনস ও ফুলকপিকুচি নারকেল কোরা ভালোমত মেশাতে হবে |
- 3
এরপর এতে মেশাতে হবে ১ প্যাকেট ইনো পাউডার ৷এরপর আপ্পাম প্যান প্রিহিট করে ~ বাটিগুলোতে তেল দিয়ে তাতে সরষে ও করিপাতা প্রতি বাটিতে সামান্য করে দিয়ে চামচে করে মিশ্রণ টা দিতে হবে | এবং ৫-৬ মিনিট প্যানটা ঢেকে রাখতে হবে |
- 4
৫মিনিট পর আপ্পামের উপর দিকে তেল ব্রাশ করে, সাবধানে উল্টে আবার ২-৩ মিনিট ঢেকে রাখতে হবে | ২মিনিট পর আপ্পাম তৈরী |
- 5
এবার চাটনীতে কারিপাতা সর্ষে ফোঁড়ন দিয়ে, বীট নুন, চাট মশলা, কাঁচালংকা কুচি মিশিয়ে পরিবেশন করতে হবে গরমাগরম আপ্পাম ও চাটনী | এটি জলখাবারে জাস্ট জমে যাবে | ছোট বড় সবারই ভালো লাগবে এই রেসিপিটি |
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (10)